বাজিতপুরে স্পিডবোট ঘাটে চাঁদাবাজি ও হামলার অভিযোগ: আহত ৩ | আই নিউজ বিডি

বাজিতপুরে স্পিডবোট ঘাটে চাঁদাবাজি ও হামলার অভিযোগ: আহত ৩

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে স্পিডবোট ঘাটে চাঁদাবাজি ও হামলার অভিযোগ: আহত ৩
বাজিতপুরে স্পিডবোট ঘাটে চাঁদাবাজি ও হামলার অভিযোগ: আহত ৩
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় পাটুলীতে স্পিডবোট ঘাটে চাঁদাবাজি ও হামলার অভিযোগ: আহত ৩, থানায় মামলা দায়ের, গ্রেফতার ১..

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী এলাকায় স্পিডবোট ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী জিয়াউল মিয়া (৩৫), পিতা- আগুণ আলী, গ্রাম- দিঘীরপাড়, ইউনিয়ন- পাটুলী, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ; অভিযোগে উল্লেখ করেন, বিআইডব্লিউটিএ থেকে বৈধ লাইসেন্সপ্রাপ্ত তিনটি স্পিডবোট পরিচালনার দায়িত্বে থাকা সত্ত্বেও, একটি সন্ত্রাসী চক্র বিগত আড়াই মাস ধরে অবৈধভাবে ঘাট নিয়ন্ত্রণ করে যাত্রীপ্রতি ৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

গত ২৩ জুলাই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পাটুলী ফুড ল্যান্ড ক্যাফেতে অবস্থানকালে অভিযুক্ত মাহিবুর রহমান (৫৫) তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিছুক্ষণ পর দেশীয় অস্ত্রসহ প্রায় ১৮-২০ জন সংঘবদ্ধ হয়ে সেখানে হামলা চালায়। তারা জিয়াউল মিয়াকে এলোপাথাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং তার সঙ্গে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় হামলা ঠেকাতে গেলে সাক্ষী তারেক মিয়ার ডান হাতে বল্লম দিয়ে ছিদ্রযুক্ত আঘাত করা হয় এবং অপর সাক্ষী শফিকুল ইসলামকে পেছন দিক থেকে কোমরে আঘাত করে গুরুতর জখম করা হয়। আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ঘটনায় জিয়াউল মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Aucun commentaire trouvé


News Card Generator