ছোট ছেলের মৃত্যুতে রাসূল স. এর সান্ত্বনা : | আই নিউজ বিডি

ছোট ছেলের মৃত্যুতে রাসূল স. এর সান্ত্বনা : 

Towhidul Islam avatar   
Towhidul Islam
ছোট ছেলের মৃত্যুতে রাসূল স. এর সান্ত্বনা : 
ছোট ছেলের মৃত্যুতে রাসূল স. এর সান্ত্বনা : 
ছবি: সংগৃহীত
রাসূলﷺ বলেন, ঐ ব্যক্তি নিঃসন্তান যার জীবিতাবস্থায় তার কোনো সন্তান মৃত্যুবরণ করেনি।..

ছোট ছেলের মৃত্যুতে রাসূল স. এর সান্ত্বনা : 
সন্তান মারা যাওয়ার একটি হৃদয়বিদারক হাদিস,
"রাসূল ﷺ যখন বসতেন, তখন সাহাবিদের অনেকে তাঁর আশপাশে জড়ো হয়ে বসতেন।তাদের মধ্যে একজনের ছোট্ট একটি ছেলে ছিল। তিনি তার ছেলেটিকে সামনের দিকে বসাতেন। অতঃপর ছেলেটির মৃত্যু হলো। ছেলের মৃত্যুতে বাবা বিষণ্ন হয়ে পড়লেন।  তার ছেলের কথা মনে করে সে আর মজলিসে উপস্থিত হতে পারতেন না। রাসূল ﷺ তাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন যে, অমুক ব্যক্তিকে কেন দেখছি না?
সাহাবীগণ বললেন,  ইয়া রাসুলুল্লাহ ﷺ আপনি তার যে  ছোট ছেলেটিকে দেখছিলেন সে মৃত্যুবরণ করেছে।  পরে ঐ ব্যক্তির সাথে সাক্ষাৎ রাসূলﷺ জিজ্ঞেস করলেন, তোমার ছেলেটির কী হয়েছে?
সে ব্যক্তি বলল, ছেলেটির মৃত্যু হয়েছে। তখন তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্যধারণ করতে বললেন যে, হে অমুক তোমার কাছে কোনটি পছন্দনীয়, তার দ্বারা তোমার পার্থিব জীবন সুখময় করা; না কাল কিয়ামতে তুমি জান্নাতের যে দরজা দিয়েই প্রবেশ করবে, তাকে সেখানে পাওয়া, তোমার আগেই সেখানে পৌঁছে তোমার জন্য দরজা খুলে দেওয়া? সে বলল, হে রাসূল ﷺ, বরং সে আমার আগে জান্নাতের দরজায় গিয়ে আমার জন্য খুলে দেবে, এটাই আমার কাছে অধিক পছন্দের। রাসূল ﷺ বলেন,  তাহলে তা-ই তোমার জন্য হবে।" 
-সুনানে নাসায়ি

আশ্চর্য এক দৃষ্টান্ত! 

"রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি তোমাদের মাঝে কাউকে নিঃসন্তান বলে মনে করো?
বর্ণনাকারী বলেন,  আমরা বললাম,  যার সন্তান জন্মায় না,  তাকে নিঃসন্তান মনে করি। রাসূল ﷺ বললেন,  সে ব্যক্তি মূলত নিঃসন্তান নয়। বরং সে লোকই নিঃসন্তান, যে তার তার কোনো সন্তানকে আগে পাঠায়নি।অর্থাৎ, যার জীবিতাবস্থায় তার কোনো সন্তান মৃত্যুবরণ করেনি।"

-সহীহ মুসলিম

Geen reacties gevonden


News Card Generator