শ্রীমঙ্গলে ৭৫০ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রীমঙ্গলে ৭৫০ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Satyajit Das avatar   
Satyajit Das
শ্রীমঙ্গলে ৭৫০ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে ৭৫০ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
In a special anti-drug operation in Shreemangal’s Pachaun area, police arrested a couple with 750 yaba pills and over 21,000 BDT in cash. The operation was led by the district DB police under the dire..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাচাউন বাজার এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকা সহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

 

২১ জুলাই (সোমবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা’র নির্দেশে ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির এসআই মো. আবু নাইয়ুম মিয়া। অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের অন্যান্য সদস্যরাও।

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫)। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে রুবেলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং পারুল বেগমের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান,অভিযান পরিচালনার সময় স্থানীয় দুইজন স্বাক্ষী ও এক নারী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আটক স্বামী-স্ত্রী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে,তারা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

 

উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator