ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজা… | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার-গ্রেফতার ৩ মাদক কারবারি

সিটি রিপোর্টার।
Partager sur Eidok
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার-গ্রেফতার ৩ মাদক কারবারি
Photo : collectée

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের  মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে  র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন বরিশালের কাজিরহাট উপজেলার গদিকাটা এলাকার মো. ইমরান (২৩), বাগেরহাট জেলার কচুয়া থানার মঘিয়া গ্রামের আলমগীর (২৫) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার শাহ দৌলতপুর এলাকার বাসিন্দা মাসুম (২৮)। ইমরান পিকআপের চালক, আলমগীর হেলপার এবং মাসুম মোটরসাইকেল চালক।

র‍্যাব আরও জানায়, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা পরস্পর যোগসাজশে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার আশপাশে এলাকায় সরবরাহ করে। ইমরান ও আলমগীর পিকআপ ভ্যানে গাঁজা বহন করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মাসুম মোটরসাইকেল নিয়ে সামনের দিক নির্দেশনা দিচ্ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

জব্দ করা গাঁজার পরিমাণ ৩০ কেজি ৫০০ গ্রাম। জব্দ করা গাঁজা এবং গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Nouvelles du district ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 24 Views ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা Nouvelles du district ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা 26 Views বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান Nouvelles du district বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান 32 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ Nouvelles du district গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ 110 Views ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান Nouvelles du district ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান 97 Views ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত Nouvelles du district ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 83 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Nouvelles du district গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 44 Views