ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজা… | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার-গ্রেফতার ৩ মাদক কারবারি

সিটি রিপোর্টার।
Auf Eidok teilen
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার-গ্রেফতার ৩ মাদক কারবারি
Foto: Archiv

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের  মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে  র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন বরিশালের কাজিরহাট উপজেলার গদিকাটা এলাকার মো. ইমরান (২৩), বাগেরহাট জেলার কচুয়া থানার মঘিয়া গ্রামের আলমগীর (২৫) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার শাহ দৌলতপুর এলাকার বাসিন্দা মাসুম (২৮)। ইমরান পিকআপের চালক, আলমগীর হেলপার এবং মাসুম মোটরসাইকেল চালক।

র‍্যাব আরও জানায়, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা পরস্পর যোগসাজশে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার আশপাশে এলাকায় সরবরাহ করে। ইমরান ও আলমগীর পিকআপ ভ্যানে গাঁজা বহন করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মাসুম মোটরসাইকেল নিয়ে সামনের দিক নির্দেশনা দিচ্ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

জব্দ করা গাঁজার পরিমাণ ৩০ কেজি ৫০০ গ্রাম। জব্দ করা গাঁজা এবং গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ Bezirksnachrichten গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ 99 Views ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান Bezirksnachrichten ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান 93 Views ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত Bezirksnachrichten ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 78 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Bezirksnachrichten গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 41 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ Bezirksnachrichten গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 51 Views অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল Bezirksnachrichten অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 47 Views চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান Bezirksnachrichten চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 84 Views