জামায়াতের নেতাকর্মীরা বাস-ট্রেন-লঞ্চ-মেট্রোতে করে সমাবেশে আসছেন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামায়াতের নেতাকর্মীরা বাস-ট্রেন-লঞ্চ-মেট্রোতে করে সমাবেশে আসছেন..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
জামায়াতের নেতাকর্মীরা বাস-ট্রেন-লঞ্চ-মেট্রোতে করে সমাবেশে আসছেন..
জামায়াতের নেতাকর্মীরা বাস-ট্রেন-লঞ্চ-মেট্রোতে করে সমাবেশে আসছেন..
ছবি: সংগৃহীত
দুপুর ২টার পর জামায়াতে ইসলামীর সমাবেশ শুরুর কথা থাকলেও শনিবার ভোর থেকে নেতাকর্মীর জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। দূরের যাত্রীরা বাস ট্রেন লঞ্চযোগে ঢাকায় আসছেন। আর ঢাকার যাত্রীরা মেট্রোরেল ব্যবহার কর..

সকাল থেকে মেট্রোরেলে জামায়াত নেতাকর্মীদের আধিক্য দেখা যাচ্ছে। তারা খণ্ড খণ্ড মিছিলে স্লোগান দিয়ে প্রবেশ করছেন সভাসস্থালে।

আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবিতে জামায়াতের এই জাতীয় সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ২টায়।

তবে সকাল থেকেই জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। নিয়মিত বিরতিতে চলছে দলীয় ও ইসলামীক সাংস্কৃতিক পরিবেশনা।

 

জামায়াত ছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে অংশগ্রহণের কথা রয়েছে। জামায়াতের সাত দফা দাবি আলাদা আলাদা ব্যানার আকারে বড় করে তুলে ধরা হয়েছে সমাবেশ মঞ্চে 

এদিকে সমাবেশে অংশ নিতে রাত থেকেই কয়েকশ নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন । আগেভাগেই চলে এসেছেন তারা ।

Nessun commento trovato


News Card Generator