সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারঃ কেএমপি
কেএমপি'র দৌলতপুর থানা পুলিশ ১৮ জুলাই ২০২৫ তারিখ রাতে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকা থেকে জি আর নং-২১৫/২২, দৌলতপুর-১৯(১২)২২ মূলে ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী সেলিম হাওলাদার, পিতা-মৃত: হোসেন আলী হাওলাদার, সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট