সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে “জুলাই ম্যারাথন”: বাঁধের পথে বাঁধভাঙা জনস্রোত

বৈষম্যবিরোধী আন্দোলনের স্মারক আয়োজনে অংশ নিলেন হাজারো মানুষ।
分享到 Eidok
সিরাজগঞ্জে “জুলাই ম্যারাথন”: বাঁধের পথে বাঁধভাঙা জনস্রোত
图片:来源收集

বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের স্মারক হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় যমুনা নদীর পাড় ঘেঁষে তিন কিলোমিটার দীর্ঘ এই আয়োজনে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।

ম্যারাথনের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতীকী ম্যারাথন উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত ও তাঁদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মানবাধিকার ও উন্নয়নকর্মী, খেলোয়াড়, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ একত্রে অংশ নেন। যমুনার বাঁধের পথজুড়ে সৃষ্টি হয় এক অনন্য দৃশ্য—বাঁধের পথে যেন বাঁধভাঙা আশার স্রোত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই-আগস্ট আন্দোলন” এবং বৈষম্যবিরোধী গণআন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে এই আয়োজন সিরাজগঞ্জে একটি মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের প্রত্যাশাকে আরও দৃঢ় করেছে। তারা সকলের প্রতি বৈষম্যহীন, অংশগ্রহণমূলক এবং ন্যায্য রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সিরাজগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রতীকী ম্যারাথনকে পরিণত করে গণঐক্যের এক অভূতপূর্ব উৎসবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论