গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে ফেলুন ,গোপালগঞ্জ ভে ঙে চার জেলায় বি… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে ফেলুন ,গোপালগঞ্জ ভে ঙে চার জেলায় বি লু প্তি র দাবি আমির হামজার

Jamaat-e-Islami’s Amir Hamza has sparked controversy by demanding Gopalganj be divided into four separate districts and erased from the map of Bangladesh, calling it a threat to national integrity.
Eidokでシェア
গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে ফেলুন ,গোপালগঞ্জ ভে ঙে চার জেলায় বি লু প্তি র দাবি  আমির হামজার
写真:提供

জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা গোপালগঞ্জকে চার জেলায় ভাগ করে বিলুপ্ত করার দাবি জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি বলেন, এই জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো!

গোপালগঞ্জ জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে বাদ দিয়ে চারটি পৃথক জেলায় বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই দাবি জানান। গোপালগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীদের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই কর্মসূচিতে তিনি বলেন,

“গোপালগঞ্জের নাম পরিবর্তন যথেষ্ট নয়। আমার প্রস্তাব— এই জেলাকে চার ভাগে ভাগ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশালের সঙ্গে যুক্ত করে দিন। বরং গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ গঠন করুন।”

আমির হামজা দাবি করেন, “গোপালগঞ্জ মানেই ছাত্রলীগের সন্ত্রাস, গায়ের জোরে শাসন ও দুর্বৃত্ততন্ত্রের কেন্দ্র। দেশের ১৮ কোটি মানুষ আজ এই জেলায় পরিচালিত ক্ষমতার বলয়ে জিম্মি।”
তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানে দেশের ১৮ কোটি মানুষের ওপরে হামলার সমান। যারা এ হামলায় জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।”

সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, গোপালগঞ্জের এই পরিচয় এখন দেশের জন্য লজ্জাজনক। তারা অধ্যাদেশ জারি করে জেলার নতুন নামকরণ ও প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানান।
জেলা জামায়াত নেতাদের মতে, “এই জেলার পুলিশ সুপার পর্যন্ত দায় এড়াতে পারেন না। তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।”

বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়ার সাদ্দাম বাজার থেকে শুরু হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
জেলা নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেনসহ অসংখ্য নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য মূলত আওয়ামী লীগের জন্মভূমি গোপালগঞ্জকে কেন্দ্র করে জামায়াতের প্রতিক্রিয়া। শেখ হাসিনার শেকড় উপড়ে ফেলতে জামায়াত এই প্রতীকী হামলা চালাচ্ছে।
অন্যদিকে, সাধারণ মানুষ এমন চরমপন্থী অবস্থানকে ঘৃণার চোখেই দেখছে।

コメント 0

コメントがありません

関連記事

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 政治 (せいじ) নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 13 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 政治 (せいじ) নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 政治 (せいじ) পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 政治 (せいじ) টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 政治 (せいじ) গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 政治 (せいじ) গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 政治 (せいじ) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 60 Views