গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হা'ম'লা'য় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নি… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হা'ম'লা'য় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নি ন্দা

Online Editors Alliance has condemned the brutal attack on journalists during the "July Procession" in Gopalganj, demanding immediate legal action against those responsible.
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হা'ম'লা'য় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের  নি ন্দা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

গোপালগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের গাড়িতে বর্বরোচিত হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে মনে করছে সংগঠনটি।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, গণমাধ্যমের গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি গণতান্ত্রিক পরিবেশে এক ভয়ংকর বার্তা বহন করে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে জানানো হয়, গোপালগঞ্জে একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িগুলোর ওপর হামলা চালানো হয়েছে। হামলায় যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সাংবাদিকরাও আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই ধরনের সহিংসতা শুধু সাংবাদিকদের নিরাপত্তা নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে।

অ্যালায়েন্স আরও উল্লেখ করে, এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাই— যারা এই হামলার পেছনে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনুন।

সংগঠনটি মনে করে, এ ধরনের সহিংসতা দেশে মুক্ত সাংবাদিকতা চর্চার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে সাংবাদিকরা আর স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারবেন না— যা গণতন্ত্রের ভিত্তিকেই নড়বড়ে করে তুলবে।

বিবৃতিতে অ্যালায়েন্স কর্তৃপক্ষ বলেন, গোপালগঞ্জসহ দেশের সব এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জনগণের জানমাল রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়বে এবং সাংবাদিকতা পেশার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।

এছাড়াও, অনলাইন এডিটরস অ্যালায়েন্স দেশজুড়ে সাংবাদিকদের প্রতি আরও সহযোগিতা, সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্থা ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views