গোপালগঞ্জে হামলা লজ্জাজনক, প্রশাসনের নীরবতা গভীর ষড়যন্ত্রের অংশ… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে হামলা লজ্জাজনক, প্রশাসনের নীরবতা গভীর ষড়যন্ত্রের অংশ , ইসলামী আন্দোলন

Islami Andolon Bangladesh condemns the attack on NCP in Gopalganj, calling it shameful and a sign of deliberate administrative failure and political conspiracy.
Condividi su Eidok
গোপালগঞ্জে হামলা লজ্জাজনক, প্রশাসনের নীরবতা গভীর ষড়যন্ত্রের অংশ ,  ইসলামী আন্দোলন
Foto: archivio

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে প্রশাসনের ব্যর্থতা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই হামলাকে চরম লজ্জাজনক এবং প্রশাসনের পরিকল্পিত ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এই ঘটনা দেশের গণতন্ত্রের ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায়। গোপালগঞ্জে হামলার আশঙ্কা আগে থেকেই থাকলেও প্রশাসন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ছিল। এটা নিছক অবহেলা নয়—বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি অপারেশন। প্রশাসনের এই ভূমিকাই প্রমাণ করে, তারা নিরপেক্ষ নয়।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন এনসিপি যখন দেশব্যাপী গণজাগরণ সৃষ্টির চেষ্টা করছে, তখনই তাদের ওপর গোপালগঞ্জে পরিকল্পিত হামলা চালানো হলো। এটা ফ্যাসিবাদী শক্তির একটি ঘৃণ্য দৃষ্টান্ত।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, হামলাকারীরা কারা, সেই প্রশ্ন আজ আর জনগণের অজানা নয়। যারা দীর্ঘদিন ধরে স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে মরিয়া, তারাই গণতান্ত্রিক ছাত্র রাজনীতিকে দমন করতে এ ধরনের হামলায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের প্রত্যেকটি স্তরে দায় রয়েছে। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

তিনি অভিযোগ করেন, হাসিনার পতনের পরেও যারা গোপালগঞ্জে সহিংসতার নেতৃত্ব দিয়েছে, তারা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য। মিডিয়ায় তাদের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে, যা গভীরতর ষড়যন্ত্রেরই অংশ। সংবাদমাধ্যমের উচিত এসব সন্ত্রাসীদের সঠিকভাবে চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা।

তিনি আরও বলেন, দেশের জনগণ এখন আর চুপ থাকবে না। অভ্যুত্থানকে দমন করে যারা ফ্যাসিবাদের ধারক-বাহক হয়ে উঠেছে, তাদের বিচার শুধু ঢাকার কিছু ঘটনায় সীমাবদ্ধ রাখা যাবে না। দেশের প্রত্যেক অঞ্চলে যারা স্বৈরাচারী হামলার সঙ্গে যুক্ত, সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। নইলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

বিবৃতির শেষ অংশে তিনি প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, জনগণের ধৈর্যের সীমা শেষের পথে। গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো ছাত্রদের ওপর এই ধরনের হামলা আর সহ্য করা হবে না। জনগণ এবার প্রস্তুত—বিচার না হলে দুর্বার প্রতিরোধ হবে।

 

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Altro নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 26 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Altro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Altro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Altro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Altro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Altro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 119 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Altro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views