পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সোনাকুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘট..
Eidok-এ শেয়ার
পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রাম এলাকার মৃত বিষার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সিরাজুল ইসলাম ভ্যান নিয়ে বের হয়েছিলেন। সোনাকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই ট্রাক ও চালককে আটক করা সম্ভব হবে বলে আশা করছি।"

এদিকে একজন পরিশ্রমী ভ্যানচালকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক ট্রাক ও চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 6 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 26 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 34 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 ভিউ