হায়রে অবহেলিত কলারোয়া পৌরসভা!!

রেজওয়ান উল্লাহ,কলারোয়াঃ
I-share sa Eidok
হায়রে অবহেলিত কলারোয়া পৌরসভা!!
Larawan: kuha mula sa arkibo

স্থানটি পুরাতন খাদ্য গোডাউন সড়ক, কলারোয়া বাসস্ট্যান্ডের পাশে। কার্পেটিং এর পাকা রাস্তায় পিচ নেই, ইটের খোয়াও উঠে গেছে। গর্তে ভরপুর।

জরাজীর্ণ রাস্তায় মরার উপর খাড়ার ঘা 'ময়লার স্তুপ'।কলারোয়ার মাছ বাজার, তরকারি বাজার, মাংস পট্টি, মুদিখানা পট্টি, কাপড় পট্টি, চাউল পট্টিসহ কলারোয়া বাজারের প্রাণকেন্দ্রের দোকানপাটের ময়লা আবর্জনা এই পুরাতন খাদ্য গোডাউনের সামনে প্রাচীরের গা ঘেঁষে রাস্তার অর্ধেক পর্যন্ত ফেলে রাখা হয়। প্রতিদিন পরিপূর্ণভাবে ময়লা আবর্জনা পরিষ্কার না করা ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখায় ওই স্থানটি দিয়ে যাতায়াত যেমন প্রতিবন্ধকতা তেমনি দুর্গন্ধে সীমাহীন ভোগান্তি সকলের। 

স্থানীয় বাসিন্দারা রয়েছেন চরম বিপাকে। ভাঙাচোরা রাস্তা ও ময়লা আবর্জনার ভাগাড়ে অতিষ্ঠ, তবু দেখার কেউ নেই।এছাড়াও এই রাস্তার মোড়েই ট্রান্সপোর্টের গাড়ি, বড় ট্রাক, মিনি ট্রাক, পিকআপ, ট্রলি, করিমনসহ নানান যানবহনে কলারোয়া বাজারের প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের লোড-আনলোড করা হয়। ব্যাবসা -গুরুত্বপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ এই রাস্তার ভগ্নদশা ও ময়লা আবর্জনার উৎপাত থেকে পরিত্রাণ কবে হবে কেউ জানে না। জনগনের উক্তি হাইরে  অবহেলিত কলারোয়া পৌরসভা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ Balita sa Distrito চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 13 Views শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Balita sa Distrito শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 33 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Balita sa Distrito জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Balita sa Distrito জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Balita sa Distrito সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Balita sa Distrito ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Balita sa Distrito ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views