মৌলভীবাজার

মৌলভীবাজারে পুরোনো গ্রেনেড উদ্ধার

A historic grenade from the 1971 Liberation War was discovered during vegetable farming in Sri Surjo Noagaon, Komolganj. The Bangladesh Army’s Bomb Disposal Unit safely neutralized the explosive devic..
Del på Eidok
মৌলভীবাজারে পুরোনো গ্রেনেড উদ্ধার
Foto: arkiv

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের কমলগঞ্জে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের এক বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে পুরানো একটি গ্রেনেড পাওয়া গেছে। সোমবার (১৪ জুলাই) সকালে ঘটনাটি ঘটে।

 

স্থানীয় এক নারী শীমের বীজ রোপণের জন্য কয়েকটি গর্ত খুঁড়ছিলেন। ওই সময় একটি গর্ত থেকে ছোট আকৃতির গ্রেনেড বের হয়ে আসে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কমলগঞ্জ থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে এবং পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

 

সেনাবাহিনীর বিশেষ টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরোনো বিস্ফোরক বলে ধারণা করা হচ্ছে। কারণ,ঘটনাস্থলের কাছেই শমশেরনগর বিমানঘাঁটি অবস্থিত,যা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান,“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছিলাম। তারা এসে সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।”

 

স্থানীয় প্রশাসন ও পুলিশ জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। যদি কেউ এ ধরনের কোনো সন্দেহজনক বস্তু দেখতে পান, তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার জন্য বলা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

তালায় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১, গুরুতর আহত আরেকজন Distriktsnyheder তালায় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১, গুরুতর আহত আরেকজন 34 Views সিংড়ায় ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী বাছাই নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Distriktsnyheder সিংড়ায় ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী বাছাই নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 22 Views শরীয়তপুরের জাজিরায় রাজনৈতিক সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা Distriktsnyheder শরীয়তপুরের জাজিরায় রাজনৈতিক সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা 27 Views মানবাধিকার সুরক্ষায় নতুন নেতৃত্বের অঙ্গীকার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অভিষেক Distriktsnyheder মানবাধিকার সুরক্ষায় নতুন নেতৃত্বের অঙ্গীকার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অভিষেক 59 Views মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Distriktsnyheder মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 58 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Distriktsnyheder নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 87 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Distriktsnyheder প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 66 Views