সিংড়ায় ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী বাছাই নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
সিংড়ায় ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী বাছাই নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ২০২৭–২০২৯ চক্রের ভিডব্লিউবি (VWB) কর্মসূচির উপকারভোগী বাছাই ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

সভায় ২০২৭–২০২৯ চক্রের ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচন, বরাদ্দ বণ্টন ও বাছাই প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, গত বছরের মতো এবারও উপজেলার প্রতিটি ইউনিয়নে সমপরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। প্রকৃত ও যোগ্য ব্যক্তিরা যাতে এ কর্মসূচির সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী বাছাই ও বরাদ্দ বণ্টনে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা অসংগতি মেনে নেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সভা শেষে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে কর্মসূচির সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শরীয়তপুরের জাজিরায় রাজনৈতিক সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা জেলার খবর শরীয়তপুরের জাজিরায় রাজনৈতিক সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা 24 ভিউ মানবাধিকার সুরক্ষায় নতুন নেতৃত্বের অঙ্গীকার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অভিষেক জেলার খবর মানবাধিকার সুরক্ষায় নতুন নেতৃত্বের অঙ্গীকার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অভিষেক 58 ভিউ মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 55 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 87 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 65 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 51 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 84 ভিউ