মৌলভীবাজার

মৌলভীবাজারে পুরোনো গ্রেনেড উদ্ধার

A historic grenade from the 1971 Liberation War was discovered during vegetable farming in Sri Surjo Noagaon, Komolganj. The Bangladesh Army’s Bomb Disposal Unit safely neutralized the explosive devic..
اشتراک‌گذاری در Eidok
মৌলভীবাজারে পুরোনো গ্রেনেড উদ্ধার
عکس: گردآوری‌شده

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের কমলগঞ্জে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের এক বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে পুরানো একটি গ্রেনেড পাওয়া গেছে। সোমবার (১৪ জুলাই) সকালে ঘটনাটি ঘটে।

 

স্থানীয় এক নারী শীমের বীজ রোপণের জন্য কয়েকটি গর্ত খুঁড়ছিলেন। ওই সময় একটি গর্ত থেকে ছোট আকৃতির গ্রেনেড বের হয়ে আসে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কমলগঞ্জ থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে এবং পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

 

সেনাবাহিনীর বিশেষ টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরোনো বিস্ফোরক বলে ধারণা করা হচ্ছে। কারণ,ঘটনাস্থলের কাছেই শমশেরনগর বিমানঘাঁটি অবস্থিত,যা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান,“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছিলাম। তারা এসে সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।”

 

স্থানীয় প্রশাসন ও পুলিশ জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। যদি কেউ এ ধরনের কোনো সন্দেহজনক বস্তু দেখতে পান, তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার জন্য বলা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত اخبار منطقه মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ اخبار منطقه নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা اخبار منطقه প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন اخبار منطقه মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ اخبار منطقه ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা اخبار منطقه হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী اخبار منطقه জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views