সেন্টমার্টিন বাঁচাতে কার্যকর টেকসই পরিকল্পনার পথে সরকার | আই নিউজ বিডি

সেন্টমার্টিন বাঁচাতে কার্যকর টেকসই পরিকল্পনার পথে সরকার

The government is taking sustainable, eco-friendly plans to save the endangered Saint Martin’s Island, focusing on alternative livelihoods and biodiversity protection.
Eidok-এ শেয়ার
সেন্টমার্টিন বাঁচাতে কার্যকর টেকসই পরিকল্পনার পথে সরকার
ছবি: সংগৃহীত

সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সরকার গ্রহণ করছে সমন্বিত পরিবেশবান্ধব পরিকল্পনা ও বিকল্প জীবিকা নিশ্চিতের উদ্যোগ।

বাংলাদেশ সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একটি টেকসই ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিকল্প জীবিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ছিল সেন্টমার্টিন রক্ষায় পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়নের ওপর ভিত্তি করে আয়োজিত।

পরিবেশ উপদেষ্টা বলেন, “দ্বীপ রক্ষায় শুধু প্রকৃতি নয়, মানুষকেও নিরাপদ করতে হবে। দরিদ্র কৃষিজীবী পরিবারগুলোকে লবণ ও জলবায়ু সহনশীল শাকসবজি ও ফসল চাষে সহায়তা দেওয়া হবে। থাকবে প্রশিক্ষণ, প্রদর্শনী, কারিগরি সহায়তা এবং কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট তৈরির ব্যবস্থা।”

তিনি আরও জানান, নারিকেল গাছে জৈব বালাইনাশক ব্যবহারের প্রশিক্ষণ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে সহায়তা এবং বাড়ির আঙিনায় ছোট নার্সারি গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মৎস্যজীবীদের জন্যও নেওয়া হয়েছে কার্যকর পরিকল্পনা। মাছ ধরার নিষিদ্ধ সময়ে খাদ্য সহায়তা বাড়ানো হবে এবং পরিবেশবান্ধব জালসহ টেকসই সরঞ্জাম বিতরণ করা হবে।

উপদেষ্টা আরও বলেন, নারী ও যুবকদের স্বনির্ভর করতে জামাকাপড় সেলাই, টুপি তৈরি, ধাত্রীবিদ্যা এবং কম্পিউটার, মোটর ড্রাইভিং, নৌযান চালনা, ইলেকট্রনিকস ও হোটেল ম্যানেজমেন্টে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

তরুণদের মধ্যে পর্যটনবান্ধব সক্ষমতা তৈরির লক্ষ্যে ট্যুর গাইড হিসেবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে 'পরিবেশ গার্ড' গঠন করে পরিবেশ সচেতনতার বিস্তার ঘটানো হবে।

সভায় ‘স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং’ ‘পরিবেশবান্ধব বিকল্প জীবিকা প্রকল্প’, ‘ইকো-ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোপোজাল’ এবং ‘সাস্টেইনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান’—এই চারটি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

আলোচনার শেষে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় একটি দীর্ঘমেয়াদি, পরিবেশবান্ধব ও কার্যকর টেকসই পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ, ড. ফাহমিদা খানম, মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ, সিইজিআইএস, মৎস্য অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 37 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 80 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 106 Views