ধর্ষণচেষ্টার মামলায় কোম্পানীগঞ্জে এজাহারভুক্ত আসামি গ্রেফতার | আই নিউজ বিডি

ধর্ষণচেষ্টার মামলায় কোম্পানীগঞ্জে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন : কোম্পানীগঞ্জ (নোয়াখালী )
Condividi su Eidok
ধর্ষণচেষ্টার মামলায় কোম্পানীগঞ্জে এজাহারভুক্ত আসামি গ্রেফতার
Foto: archivio

কোম্পানীগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর আওতায় কোম্পানীগঞ্জ থানায় দায়েরকৃত নিয়মিত মামলা (মামলা নম্বর-০৫, তারিখ-১২/০৭/২০২৫) অনুযায়ী অভিযুক্ত নুর নবী (৪০), পিতা-মৃত আবুল বাশার, সাং-রামদি, বর্তমান ঠিকানা করালিয়া, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করা হয়।

নুর নবী দীর্ঘদিন ধরে করালিয়া এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি রামদি গ্রামের স্থায়ী বাসিন্দা।

অভিযানটি পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকার। তার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আবু কাউছার এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ অনুযায়ী, আসামি নুর নবী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। পরে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নামে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে করালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ধর্ষণচেষ্টার মতো অপরাধে আমরা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করি। নারী ও শিশুর নিরাপত্তা রক্ষায় আমরা সদা প্রস্তুত। আসামিকে দ্রুত গ্রেফতার করতে পেরে আমরা সন্তুষ্ট।”

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সুশৃঙ্খল তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন। আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে পেরে বাদীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

 

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notizie del distretto দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 75 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notizie del distretto চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 53 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 86 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notizie del distretto লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 29 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Notizie del distretto ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 67 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Notizie del distretto  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views