কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড | আই নিউজ বিডি

কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

মাদারীপুরে কুমার নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজ..
Eidok-এ শেয়ার
কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- বরগুনার নাচনাবাদ গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মোঃ বসার ফকির (২১), পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের আল শাহালম মাঝির ছেলে মোঃ শফিউল্লাহ সুমন (২৫), একই উপজেলার দেলবাড়ি গ্রামের সাদেক শেখের ছেলে মোঃ মোস্তাকিম (২১)। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় রাজৈর উপজেলার টেকেরহাট তাতিকান্দা গ্রামের কুমার নদ থেকে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। এসময় তাদেরকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক জানান, খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই, কারণ সাজা দেওয়ার ফলে তারা আর বালু কাটতে পারবে না।

তিনি আরও জানান, নদী থেকে অবৈধভাবে বালু কাটবে আর সাধারণ মানুষ কষ্টে থাকবে তা হতে দেব না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? جرم সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ جرم মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 42 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جرم গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جرم নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جرم দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جرم দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جرم সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views