কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড | আই নিউজ বিডি

কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

মাদারীপুরে কুমার নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজ..
Eidok-এ শেয়ার
কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- বরগুনার নাচনাবাদ গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মোঃ বসার ফকির (২১), পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের আল শাহালম মাঝির ছেলে মোঃ শফিউল্লাহ সুমন (২৫), একই উপজেলার দেলবাড়ি গ্রামের সাদেক শেখের ছেলে মোঃ মোস্তাকিম (২১)। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় রাজৈর উপজেলার টেকেরহাট তাতিকান্দা গ্রামের কুমার নদ থেকে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। এসময় তাদেরকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক জানান, খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই, কারণ সাজা দেওয়ার ফলে তারা আর বালু কাটতে পারবে না।

তিনি আরও জানান, নদী থেকে অবৈধভাবে বালু কাটবে আর সাধারণ মানুষ কষ্টে থাকবে তা হতে দেব না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 3 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Verbrechen মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 78 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Verbrechen দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Verbrechen চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Verbrechen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Verbrechen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Verbrechen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views