কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড | আই নিউজ বিডি

কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

মাদারীপুরে কুমার নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজ..
Eidok-এ শেয়ার
কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- বরগুনার নাচনাবাদ গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মোঃ বসার ফকির (২১), পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের আল শাহালম মাঝির ছেলে মোঃ শফিউল্লাহ সুমন (২৫), একই উপজেলার দেলবাড়ি গ্রামের সাদেক শেখের ছেলে মোঃ মোস্তাকিম (২১)। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় রাজৈর উপজেলার টেকেরহাট তাতিকান্দা গ্রামের কুমার নদ থেকে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। এসময় তাদেরকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক জানান, খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই, কারণ সাজা দেওয়ার ফলে তারা আর বালু কাটতে পারবে না।

তিনি আরও জানান, নদী থেকে অবৈধভাবে বালু কাটবে আর সাধারণ মানুষ কষ্টে থাকবে তা হতে দেব না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 75 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 41 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 90 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 88 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جرم সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جرم কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views