নেত্রকোনা সীমান্তে ২১ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ | আই নিউজ বিডি

নেত্রকোনা সীমান্তে ২১ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ

Bijoy Chandra Das avatar   
Bijoy Chandra Das
নেত্রকোনা সীমান্তে ২১ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ
নেত্রকোনা সীমান্তে ২১ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে ভারতের বিএসএফ বাংলাদেশের ২১ জনকে পুশ ইন করেছে। তারপর এদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।..

 

 

 

 

 

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর বেলায় ভারতের মেঘালয় রাজ্যের বর্ডার দিয়ে তাদের বাংলাদেশে পুশ‌-ইন করে ভারতের বিএসএফ। তারপর নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম থেকে তাদের উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিব।

 

নেত্রকোনা ৩১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি আরো জানান, এবার তৃতীয় লিঙ্গের সর্বোচ্চ কোন দলের লোককে পুশ ইন করলো ভারতের বিএসএফ। তৃতীয় লিঙ্গের এদলটি কেউ ৬ মাস, কেউ ১২ বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। ভারত সরকারের নির্দেশে বিএসএফ তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ‌-ইন করেছে। ৩১ বিজিবি’র তত্বাবধানে সবাইকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলার সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator