বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর বেলায় ভারতের মেঘালয় রাজ্যের বর্ডার দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে ভারতের বিএসএফ। তারপর নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম থেকে তাদের উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিব।
নেত্রকোনা ৩১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, এবার তৃতীয় লিঙ্গের সর্বোচ্চ কোন দলের লোককে পুশ ইন করলো ভারতের বিএসএফ। তৃতীয় লিঙ্গের এদলটি কেউ ৬ মাস, কেউ ১২ বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। ভারত সরকারের নির্দেশে বিএসএফ তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করেছে। ৩১ বিজিবি’র তত্বাবধানে সবাইকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলার সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।