কর্ণফুলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

কর্ণফুলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
Eidok पर शेयर करें
কর্ণফুলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
फ़ोटो: संग्रहीत

চট্টগ্রামের কর্ণফুলীতে এক অটোরিকশা চালক কর্তৃক ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের  অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৯ জুলাই বুধবার দুপুর ২টার দিকে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্যারটেক সেকান্দর কলোনীতে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভিকটিম কিশোরীসহ কয়েকজন মেয়ে কলোনীর সামনে খেলছিলেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. নাছির (৪০) তাদের রিকশায় চড়ার প্রলোভন দেখান। দুজন মেয়েকে রিকশায় তুলে নিয়ে তিনি দ্রুত কলোনীর বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন।

পথে একজন লাফ দিয়ে নেমে গেলেও ভিকটিম কিশোরী নামতে পারেননি। নাছির তাকে একটি নির্জন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।

ঘটনার দিন সারাদিন প্রবল বৃষ্টি থাকায় বিষয়টি পরে জানাজানি হয়। রাতে ভিকটিম ও তার পরিবারের প্রধান আবদুল কাদের (৩৫) কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাটি নিশ্চিত করে জানান, “ঘটনা জানা মাত্র আমরা পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত নাছির একই কলোনীর ভাড়াটিয়া বলে জানা গেছে। ভিকটিমের পরিবারের ধারণা, তার নিজ বাড়ি শিকলবাহায়। নাছির বর্তমানে পলাতক রয়েছেন।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, “ভিকটিম পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত চালাচ্ছি। অভিযুক্তকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে আমরা আশাবাদী।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ ज़िला समाचार সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 25 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা ज़िला समाचार নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 16 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ ज़िला समाचार লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 35 Views শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ ज़िला समाचार শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 35 Views বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি ज़िला समाचार বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি 46 Views আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা ज़िला समाचार আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 36 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ज़िला समाचार আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 118 Views