কর্ণফুলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

কর্ণফুলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
Partager sur Eidok
কর্ণফুলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
Photo : collectée

চট্টগ্রামের কর্ণফুলীতে এক অটোরিকশা চালক কর্তৃক ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের  অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৯ জুলাই বুধবার দুপুর ২টার দিকে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্যারটেক সেকান্দর কলোনীতে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভিকটিম কিশোরীসহ কয়েকজন মেয়ে কলোনীর সামনে খেলছিলেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. নাছির (৪০) তাদের রিকশায় চড়ার প্রলোভন দেখান। দুজন মেয়েকে রিকশায় তুলে নিয়ে তিনি দ্রুত কলোনীর বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন।

পথে একজন লাফ দিয়ে নেমে গেলেও ভিকটিম কিশোরী নামতে পারেননি। নাছির তাকে একটি নির্জন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।

ঘটনার দিন সারাদিন প্রবল বৃষ্টি থাকায় বিষয়টি পরে জানাজানি হয়। রাতে ভিকটিম ও তার পরিবারের প্রধান আবদুল কাদের (৩৫) কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাটি নিশ্চিত করে জানান, “ঘটনা জানা মাত্র আমরা পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত নাছির একই কলোনীর ভাড়াটিয়া বলে জানা গেছে। ভিকটিমের পরিবারের ধারণা, তার নিজ বাড়ি শিকলবাহায়। নাছির বর্তমানে পলাতক রয়েছেন।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, “ভিকটিম পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত চালাচ্ছি। অভিযুক্তকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে আমরা আশাবাদী।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Nouvelles du district আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 111 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু Nouvelles du district খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক Nouvelles du district শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 26 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ Nouvelles du district তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 46 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি Nouvelles du district শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ Nouvelles du district সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার Nouvelles du district সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 71 Views