মৌলভীবাজার

মৌলভীবাজারে ৫০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

মৌলভীবাজারে জেলা ডিবির অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই ফেসক্রিম ও ফেসওয়াশসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রেফ্রিজারেটর ভ্যানে করে সিলেট সীমান্ত থেকে ঢাকায় পাচারের চেষ্টা চলছিল। আটককৃত..
اشتراک‌گذاری در Eidok
মৌলভীবাজারে ৫০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
عکس: گردآوری‌شده

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হল; সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।

 

অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার (৮ জুলাই) সকালে,মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি একটি চেকপোস্ট স্থাপন করে। সকাল সাড়ে ৯টার দিকে সরকারবাজার এলাকায় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার জন্য সিগন্যাল দেওয়া হলে চালক নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়।

 

তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে মোট ১৬,১৬৪ পিস ভারতীয় ফেস ক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রসাধনীর বাজারমূল্য প্রায় ৪৯,৭৭,৩৩৬ টাকা। একইসঙ্গে পাচার কাজে ব্যবহৃত রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।

 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান,“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা ভারতীয় সীমান্ত এলাকা,বিশেষ করে সিলেট অঞ্চল থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় চালানের প্রস্তুতি নিচ্ছিল।”

 

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পাচার চক্রটি বেশ কিছুদিন ধরেই সক্রিয় ছিল এবং গোয়েন্দা পর্যবেক্ষণের পর অভিযান চালানো হয়।

 

সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চোরাচালানের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রসাধনী পণ্যের মতো উচ্চমূল্যের ভোগ্যপণ্যের চোরাচালান এখন উদ্বেগজনকভাবে বাড়ছে,যা বৈধ বাজার ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস قانون-دادگاه শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 71 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু قانون-دادگاه শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 83 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা قانون-دادگاه শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 723 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত قانون-دادگاه নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 97 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা قانون-دادگاه সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 81 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে قانون-دادگاه শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 107 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব قانون-دادگاه তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 101 Views