ঠাকুরগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ দুজন গ্রেপ্তার । | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ দুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের ব্যবসায়ী কুতুবউদ্দিনকে (৪২) কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।..
Eidokでシェア
ঠাকুরগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ দুজন গ্রেপ্তার
写真:提供

 

 

 

সোমবার (৭ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে গত ২২ জুন রাতে ঠাকুরগাঁও শহরের শুক নদীর সেতুর ওপর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

আটকরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ঠাকুরগাঁও সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মো. আলভী আহমেদ এবং ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকার মোহাম্মদ মানিক হোসেন। 

জানা গেছে, ২২ জুন রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল যোগে আসা ছিনতাইকারীরা কুতুবউদ্দিনের গতিরোধ করে দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

 

এ ঘটনায় কুতুবউদ্দিন ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১৮ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 地区ニュース দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 75 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 地区ニュース চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 53 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 86 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 地区ニュース লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 29 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 地区ニュース ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 地区ニュース  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views