বাজিতপুরে নমুজ আলী নামের এক ভ্যান চালককে পিঠিয়ে হত্যা। | আই নিউজ বিডি

বাজিতপুরে নমুজ আলী নামের এক ভ্যান চালককে পিঠিয়ে হত্যা।

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে নমুজ আলী নামের এক ভ্যান চালককে পিঠিয়ে হত্যা।
বাজিতপুরে নমুজ আলী নামের এক ভ্যান চালককে পিঠিয়ে হত্যা।
ছবি: সংগৃহীত
বাজিতপুরে পাঁচ সন্তানের জনক ভ্যানচালক নমুজ আলীকে পিটিয়ে হত্যা করেছে,হিন্দু ঝষি সম্প্রদায়ের লোকজন।..

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর সাতানি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে, পাঁচ সন্তানের জনক মো. নমুজ আলী (৪৮) ঋষিপাড়ার কয়েকজনের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুলাই) রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে ঋষিপাড়ার কয়েকজন কৌশলে মো. নমুজ আলীকে ডেকে নিয়ে যায় এবং তাকে প্রচণ্ড মারধর করে। ভোররাতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার অভিযোগ করে জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে এবং পূর্ব থেকেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল একাধিক ব্যক্তি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

没有找到评论


News Card Generator