বাজিতপুরে পা পিছলে ট্রেনের নিচে পড়ে শিশুর কোমরের হাড় ও হাত বিচ্ছিন্ন। | আই নিউজ বিডি

বাজিতপুরে পা পিছলে ট্রেনের নিচে পড়ে শিশুর কোমরের হাড় ও হাত বিচ্ছিন্ন।..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে পা পিছলে ট্রেনের নিচে পড়ে শিশুর কোমরের হাড় ও হাত বিচ্ছিন্ন।..
বাজিতপুরে পা পিছলে ট্রেনের নিচে পড়ে শিশুর কোমরের হাড় ও হাত বিচ্ছিন্ন।..
ছবি: সংগৃহীত
বাজিতপুরে রেলস্টেশনে ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনে উঠতে গিয়ে বাজিতপুরে শিশুর কোমরের হাড় ও এক হাত বিচ্ছিন্ন।..

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বাজিতপুর রেলস্টেশনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনে ওঠার সময় একটি ছোট ছেলে পা পিছলে রেললাইনে পড়ে যায়। ঠিক তখনই ট্রেন চলতে শুরু করলে শিশুটি ট্রেনের নিচে চলে যায়।

দুর্ঘটনায় ছেলেটির কোমরের হাড় ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুহূর্তের মধ্যে উপস্থিত যাত্রীরা ও স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর রেলস্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনে নিরাপত্তাকর্মীর অনুপস্থিতি ও সতর্কতামূলক ব্যবস্থার অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবি, বাজিতপুর রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

Keine Kommentare gefunden


News Card Generator