কক্সবাজারের উখিয়ায় নেশাগ্রস্ত পিতার ছুরিকাঘাতে চার বছরের মেয়ে নিহত। | আই নিউজ বিডি

কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় নেশাগ্রস্ত পিতার ছুরিকাঘাতে চার বছরের মেয়ে নিহত

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
Eidok-এ শেয়ার
কক্সবাজারের উখিয়ায় নেশাগ্রস্ত পিতার ছুরিকাঘাতে চার বছরের মেয়ে নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনার পাড়ায় হত্যার পর নিজ কন্যা শিশুর লাশ খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

গতকাল শনিবার (০৫ জুলাই) রাত ১০ টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় আমান উল্লাহ (৪০) নামের এক ব্যক্তি প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে কাছে আসা চার বছর বয়সী শিশু কন্যাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। আমান উল্লাহ ওই এলাকার মৃত নুরুল আলমের পূত্র।

পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মেয়ের মরদেহ নিকটস্থ মনখালী খালে ফেলে দেন ঘাতক পিতা। এসময় মারধরের শিকার স্ত্রী কিছুটা সুস্থ হয়ে স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিবরণ দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ইনানী পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘাতক পিতাকে আটক করেন। পুলিশের উপরিস্থিতে আমান উল্লাহ হত্যার দায় স্বীকার করে বলে ইয়াবা ও গাঁজা সেবন করে মাতাল অবস্থায় স্ত্রীকে পেটানোর পর মেয়েকে হত্যা করেছে বলে জানান।

পুলিশ জানিয়েছে, ‘অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’





Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views