তারেক রহমানের ভাষণে আ'লীগ সরকারের 'ধ্বংসযজ্ঞ' থেকে দেশকে পুনর্গঠনের আহ্বান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
তারেক রহমানের ভাষণে আ'লীগ সরকারের 'ধ্বংসযজ্ঞ' থেকে দেশকে পুনর্গঠনের আহ্বান
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ সরকারের 'ধ্বংসযজ্ঞ' থেকে দেশকে পুনর্গঠন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা করেছে। বিরোধী দলের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। কাউকে ভোট দিতে দেয়নি।’
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘জোরপূর্বক ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার কাউকে ভোট দিতে দেয়নি। দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে একচ্ছত্র অপশাসন চালিয়েছে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল। এরপর শেখ হাসিনা বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে। রাষ্ট্রকাঠামোকে মেরামত করতে হবে। জনগণের আস্থা অর্জনে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই।’
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে।’
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
দীর্ঘ ১৬ বছর পর নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ কয়েকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মেলনে তারেক রহমানের দেওয়া বক্তব্য এবং বিএনপির পুনর্গঠনের আহ্বানের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
কোন মন্তব্য পাওয়া যায়নি