দেশ আলাদা, ভাষা ভিন্ন, সংস্কৃতিও ভিন্ন। তবুও ভালোবাসা কোনো সীমানা মানে না। তিন বছরের প্রেমের পর মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪) পাড়ি জমিয়েছেন বাংলাদেশের নওগাঁয়। প্রবাসী যুবক জামিল হোসেনের (২৪) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসুক মানুষের ভিড় লেগে গেছে নববধূকে একনজর দেখতে।
জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামের প্রবাসী যুবক জামিল হোসেনের সঙ্গে তিন বছর আগে মালয়েশিয়ার একটি শপিংমলে বাজার করতে গিয়ে পরিচয় হয় নাজিয়ার। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে সেই প্রেম পরিণয়ে গড়ালো।
গত ৩০ জুন প্রেমিকের হাত ধরে বাংলাদেশে আসেন নাজিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। আর শুক্রবার (৪ জুলাই) দুপুরে পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের। জামিল হোসেন বিলাশবাড়ি গ্রামের কালাম হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন।
এখন ভিনদেশি নববধূকে ঘিরে স্থানীয়দের কৌতূহলের শেষ নেই। সবার মুখে মুখে একটাই কথা— সত্যিকারের প্রেম কোনো ভৌগোলিক সীমারেখা মানে না!
App „Eye News BD“
Bemerkungen 0