নওগাঁ

মালয়েশিয়ান তরুণীর প্রেমে নওগাঁর যুবক, জন্মভূমি ছেড়ে এলো বরকনের গ্রামে

মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম ভালোবাসার টানে পাড়ি জমালেন বাংলাদেশে, প্রবাসী যুবক জামিল হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।..
Partager sur Eidok
মালয়েশিয়ান তরুণীর প্রেমে নওগাঁর যুবক, জন্মভূমি ছেড়ে এলো বরকনের গ্রামে
Photo : collectée

 

দেশ আলাদা, ভাষা ভিন্ন, সংস্কৃতিও ভিন্ন। তবুও ভালোবাসা কোনো সীমানা মানে না। তিন বছরের প্রেমের পর মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪) পাড়ি জমিয়েছেন বাংলাদেশের নওগাঁয়। প্রবাসী যুবক জামিল হোসেনের (২৪) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসুক মানুষের ভিড় লেগে গেছে নববধূকে একনজর দেখতে।

জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামের প্রবাসী যুবক জামিল হোসেনের সঙ্গে তিন বছর আগে মালয়েশিয়ার একটি শপিংমলে বাজার করতে গিয়ে পরিচয় হয় নাজিয়ার। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে সেই প্রেম পরিণয়ে গড়ালো।

গত ৩০ জুন প্রেমিকের হাত ধরে বাংলাদেশে আসেন নাজিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। আর শুক্রবার (৪ জুলাই) দুপুরে পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের। জামিল হোসেন বিলাশবাড়ি গ্রামের কালাম হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন।

এখন ভিনদেশি নববধূকে ঘিরে স্থানীয়দের কৌতূহলের শেষ নেই। সবার মুখে মুখে একটাই কথা— সত্যিকারের প্রেম কোনো ভৌগোলিক সীমারেখা মানে না!

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট Exclusif আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 78 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা Exclusif ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 36 Views আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ Exclusif আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 89 Views শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ Exclusif শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 109 Views ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Exclusif ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 100 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Exclusif ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 104 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exclusif ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 171 Views