যশোরে কারারক্ষী পদে চাকরি দেয়ার নামে প্রতারণা, কারারক্ষীর মামলা | আই নিউজ বিডি

যশোর

যশোরে কারারক্ষী পদে চাকরি দেয়ার নামে প্রতারণা, কারারক্ষীর মামলা

প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
Eidok पर शेयर करें
যশোরে কারারক্ষী পদে চাকরি দেয়ার নামে প্রতারণা, কারারক্ষীর মামলা
फ़ोटो: संग्रहीत

যশোরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক কারারক্ষীর বিরুদ্ধে  আদালতে মামলা হয়েছে ।  শাহিনুর রহমান নামে এক ব্যক্তি রোববার যশোর সদর আমলী আদালতে মামলা করেছেন। এর আগে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত।  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা তার অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।তিনি যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে।আর অভিযুক্ত কারারক্ষী মনিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর শহরতলীর শেখহাটির বাসিন্দা। শাহিনুর রহমানের অভিযোগ, শেখহাটি এলাকায় বসবাসের সুবাদে কারারক্ষী সোহাগ হোসেনের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সোহাগ হোসেন তাকে জানান, কোনো ইচ্ছুক প্রার্থী থাকলে তিনি তাকে চাকরি পাইয়ে দিতে পারবেন। তখন শাহিনুর রহমান বলেন, তার ভাগ্নি বর্ষা খানম চাকরি করতে ইচ্ছুক আছেন। এ কথা শুনে বর্ষা খানমকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লাখ টাকা দাবি করেন সোহাগ হোসেন। তার প্রস্তাবে রাজী হয়ে ভাগ্নি বর্ষা খানমকে কারারক্ষী পদের চাকরির জন্য চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সোহাগ হোসেনকে ১৫ লাখ টাকা দেন শাহিনুর রহমান। ৩শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পের অঙ্গীকারনামায় স্বাক্ষর করে ১৫ লাখ টাকা গ্রহণ করেন সোহাগ হোসেন। কথা ছিলো, বর্ষা খানমকে ৩ মাসের মধ্যে চাকরি পাইয়ে দিতে না পারলে ক্ষতিপূরণসহ ১৫ লাখ টাকা ফেরত দিবেন সোহাগ হোসেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বর্ষা খানমকে কারারক্ষী পদে চাকরি পাইয়ে ব্যর্থ হন তিনি। এ কারণে শাহিনুর রহমান তার দেওয়া ১৫ লাখ টাকা ফেরত চান। তখন টাকা ফেরত দিতে নানা টালবাহনা করতে থাকেন সোহাগ হোসেন। সর্বশেষ গত ২০ জুন শাহিনুর রহমান তার কাছে টাকা ফেরত চাইলে সোহাগ হোসেন দিতে অস্বীকার করেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা अपराध মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা अपराध কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার अपराध শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ अपराध মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার अपराध রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ अपराध ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ अपराध কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views