খুলনা

খুলনার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে , আন্দোলনকারী

খুলনায় সন্ত্রাস, মাদক ও পুলিশের বিরুদ্ধে ব্যাপক অভিযোগে উত্তাল ছাত্র-জনতা। কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে প্রেস ক্লাব ঘেরাও। আন্দোলনকারীরা বলছেন—খুলনা এখন এক অভয়ারণ্য!..
Eidok'ta paylaş
খুলনার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে , আন্দোলনকারী
Fotoğraf: derleme

খুলনা মহানগরজুড়ে চাপা উত্তেজনা আর অস্থিরতা—কেন্দ্রে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগ দাবি। শনিবার (২৮ জুন) রাতে শহরের প্রাণকেন্দ্রে খুলনা প্রেস ক্লাবের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন তুঙ্গে ওঠে।

গণমাধ্যমে সংবাদ ছড়ায়, প্রেস ক্লাবের ভেতরে থাকা প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম অবরুদ্ধ হয়ে পড়েছেন। তবে আন্দোলনকারীরা জানান, তারা প্রেসসচিবকে অবরুদ্ধ করেননি বরং জনগণের ক্ষোভ, নিরাপত্তাহীনতা ও অভিযোগের কথা তাকে জানানোর জন্য প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন।

আন্দোলনের মুখপাত্র বাপ্পির ভাষায়, খুলনার মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক—এসব এখন সাধারণ মানুষের গলার কাঁটা। খুলনা পরিণত হয়েছে দুর্নীতিবাজ পুলিশ ও রাজনৈতিক নেতাদের নিরাপদ আশ্রয়স্থলে। আর তাদের রক্ষাকর্তা হয়ে উঠেছেন কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার।

তিনি আরও বলেন, “আমরা এখানে এসেছি বাধ্য হয়ে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রেসসচিব মহোদয়কে বলেছি, আপনারা যদি ব্যবস্থা নেন, আমরা তা মিডিয়ায় তুলে ধরব না। আমরা চাই একটা শান্তিপূর্ণ সমাধান।

বাপ্পি জানান, আন্দোলনে অন্তত ২০০ জন সংগঠক নেতৃত্ব দিচ্ছেন। তাদের ভাষায়, “এই আন্দোলন কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, এটি জনগণের স্বার্থে। আমি-আপনি চলে গেলেও আন্দোলন চলবে।”

প্রেসসচিব মো. শফিকুল আলম আশ্বাস দিয়েছেন, আজকের (রবিবার) মধ্যেই প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানাবেন এবং একটি গ্রহণযোগ্য সমাধান নিয়ে আসবেন। আন্দোলনকারীরা এখন তার প্রতিশ্রুত ফলাফলের অপেক্ষায়।

এদিকে আন্দোলনের পেছনে যে কারণটি সবচেয়ে বেশি ক্ষোভের জন্ম দিয়েছে তা হলো এসআই সুকান্ত দাসের ঘটনার পরবর্তী পদক্ষেপ। গত মঙ্গলবার খুলনার খানজাহান আলী থানা এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও, তাকে ছেড়ে দেওয়া হয় বিনা বিচারে। অথচ তার বিরুদ্ধে ছাত্রদের ওপর হামলা ও বিএনপি নেতা শফিকুল আলম মনার বাড়িতে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে।

এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদেই ছাত্র-জনতার মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং এরপরই কেএমপি কমিশনারের বিরুদ্ধে সরব হয় আন্দোলনকারীরা।

এই পুরো ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে—খুলনার সাধারণ জনগণ আর মুখ বুজে সহ্য করতে রাজি নয়। সুশাসন, ন্যায়বিচার ও নিরাপদ নগর জীবনের দাবি এখন রাজপথে।

এখন দেখার বিষয়, সরকার ও প্রশাসন কতটা দ্রুত এই সংকটের সমাধান করতে সক্ষম হয়। কারণ, জনগণের আস্থা হারালে ফিরে পাওয়া কঠিন—আর খুলনার রাজপথ এখন সেই স্পষ্ট বার্তাই দিয়ে যাচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Diğer নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views