রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা আরজু সিকদার গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা শামশুদ্দোহা সিকদার আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।..
Condividi su Eidok
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা আরজু সিকদার গ্রেপ্তার
Foto: archivio

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক যুবলীগ সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরজু দুই মেয়াদে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। আরজু রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা দায়ের হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।

গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরজুর একটি পুরনো বক্তব্য পুনরায় ছড়িয়ে পড়েছে। পারুয়া ইউনিয়ন যুবলীগের এক সম্মেলনে দেওয়া ওই বক্তব্যে তিনি বলেন, “পুলিশ হয়ে ঘরে ঘরে অভিযান চালাবো।” এই বক্তব্যটি রাঙ্গুনিয়ার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং জনসাধারণ সেটি ব্যাপকভাবে শেয়ার করছেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, “আরজু সিকদার পাহাড়তলী থানায় গ্রেপ্তার হয়েছে। তারা সেখানে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।” তিনি আরও জানান, রাঙ্গুনিয়া থানায় আরজুর বিরুদ্ধে সরাসরি কোনো মামলা না থাকলেও একটি সিআর মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর বিষয়ে অনুসন্ধান চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল Legge-Corte শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল 52 Views সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা Legge-Corte সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা 57 Views সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ Legge-Corte সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ 77 Views বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা Legge-Corte বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা 52 Views সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা Legge-Corte সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা 52 Views বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় Legge-Corte বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় 52 Views কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর Legge-Corte কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর 29 Views