বাগেরহাটে মাইক্রোবাস থেকে বিদেশি অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে মাইক্রোবাস থেকে বিদেশি অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার

মাইক্রোবাস থেকে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।..
Поделиться в Eidok
বাগেরহাটে মাইক্রোবাস থেকে বিদেশি অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
Фото: из открытых источников

বাগেরহাটের মোল্লাহাটে একটি মাইক্রোবাস থেকে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ৭.৬২ মিমি চায়না পিস্তল চারটি, চারটি ম্যাগাজিন ও নয়টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডিবি পুলিশের এসআই বিপ্লব কুমার রায় বাদী হয়ে মোল্লাহাট থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

 

গ্রেপ্তার ১১ জনের সবাই ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা হলেন ঝিনাইদহ জেলার মহেলপুর উপজেলার কানাইডাঙা গ্রামের কদম আলী মোল্লার ছেলে কাউসার আলী (৪৩), একই গ্রামের আব্দুল মবিনের ছেলে মো. আতাউর রহমান (৩০), ধান্যহাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবুল হোসেন (৪৩), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ইমদাদুল হক (৩১), একই গ্রামের নুর আলমের ছেলে মাসুম পারভেজ (২২), গয়েশপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে জনি মিয়া (২৭), উপজেলার জেলার হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. ‎আতাউর রহমান (৩০), একই উপজেলার সাবেকবিন্দু গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. খোকন বিশ্বাস (৪৫), একই গ্রামের আনিসুর রহমানের ছেলে সেলিম শাহ (৩১), সড়াবাড়ি গ্রামের আবুল বাসার মন্ডলের ছেলে খোকন মিয়া (৩৫) এবং ঝিনাইদহ সদর উপজেলার অধীর চন্দ্র দাসের ছেলে প্রসেনজিত দাস (২৮)।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল টোলপ্লাজায় অবস্থান নেয়। মাইক্রোবাসটি আসলে তল্লাশি চালিয়ে ১১ জনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বড় কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিকল্পনা ও ঝিনাইদহে তাদের বিরুদ্ধে কোনো পুরোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Районные новости চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 42 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Районные новости নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 69 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Районные новости নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 41 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Районные новости লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 19 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Районные новости ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 61 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Районные новости  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 41 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ Районные новости কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 63 Views