শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫ | আই নিউজ বিডি

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মো. আলী আকবর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। তিনি নাটোর জেলার নলডাঙা গ্রামের আলতাফ হোসেনের পুত্র। ..
Eidokでシェア
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫
写真:提供

বুধবার(২৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে  উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ৫ জন যাত্রী আহত হন। 

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫), মার্জিয়া বেগম (৩৩)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের (সিলেট ড—১১—২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল (সুনামগঞ্জ—ল ১১২১৫৫)  ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরবাইক আরোহী আলী আকবরসহ ৬ জন আহত হন। স্থানীয়রা আলী আকবরসহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অন্য আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পড়ে ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেল আরোহী আলী আকবর৷ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 44 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 72 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views