শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫ | আই নিউজ বিডি

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মো. আলী আকবর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। তিনি নাটোর জেলার নলডাঙা গ্রামের আলতাফ হোসেনের পুত্র। ..
Eidok-এ শেয়ার
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫
ছবি: সংগৃহীত

বুধবার(২৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে  উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ৫ জন যাত্রী আহত হন। 

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫), মার্জিয়া বেগম (৩৩)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের (সিলেট ড—১১—২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল (সুনামগঞ্জ—ল ১১২১৫৫)  ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরবাইক আরোহী আলী আকবরসহ ৬ জন আহত হন। স্থানীয়রা আলী আকবরসহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অন্য আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পড়ে ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেল আরোহী আলী আকবর৷ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন أخبار المنطقة বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি أخبار المنطقة মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 53 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু أخبار المنطقة প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 53 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় أخبار المنطقة মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views