নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।..
I-share sa Eidok
নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার
Larawan: kuha mula sa arkibo

সোমবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি’র ইনস্পেক্টর মো. আব্দুল কাদের। এর আগের রাতে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—মুসরত পানিয়াল পুকুর এলাকার মো. কহিনুরের দুই ছেলে রুজু (১৯) ও রাজু (২৬), মনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৫), এবং মৃত মুকুলের ছেলে আল-আমিন (২০)।

 

ভুক্তভোগী শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বাসিন্দা মো. নয়ন (২৯) অভিযোগে জানান, কানাডায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারকরা তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে যখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং টাকা ফেরত চাইতে গেলে প্রতারকরা নিজেদের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

 

পুলিশ জানায়, অভিযানে প্রতারকদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড ফোন এবং তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিবি ইন্সপেক্টর।

 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 13 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views