নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।..
Eidok-এ শেয়ার
নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

সোমবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি’র ইনস্পেক্টর মো. আব্দুল কাদের। এর আগের রাতে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—মুসরত পানিয়াল পুকুর এলাকার মো. কহিনুরের দুই ছেলে রুজু (১৯) ও রাজু (২৬), মনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৫), এবং মৃত মুকুলের ছেলে আল-আমিন (২০)।

 

ভুক্তভোগী শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বাসিন্দা মো. নয়ন (২৯) অভিযোগে জানান, কানাডায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারকরা তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে যখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং টাকা ফেরত চাইতে গেলে প্রতারকরা নিজেদের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

 

পুলিশ জানায়, অভিযানে প্রতারকদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড ফোন এবং তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিবি ইন্সপেক্টর।

 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 36 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী District Nieuws সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 49 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী District Nieuws মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত District Nieuws কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 34 Views