যশোরের আলোচিত ইউপি সদস্য আরবপুর ইউনিয়ন পরিষদের ডালিম আটক | আই নিউজ বিডি

যশোর

যশোরের আলোচিত ইউপি সদস্য আরবপুর ইউনিয়ন পরিষদের ডালিম আটক

আরবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ..
Eidokでシェア
যশোরের আলোচিত ইউপি সদস্য আরবপুর ইউনিয়ন পরিষদের ডালিম আটক
写真:提供

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২২ জুন) রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, ডালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় যুবলীগ নেতা দাতাল বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এ সময় তিনি টেন্ডারবাজি, সরকারি প্রকল্পের কাজ ভাগিয়ে নেওয়া, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থাকা ডালিম সম্প্রতি সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ভোল পাল্টে বিএনপির সন্নিকট হওয়ার চেষ্টা করছেন। ঈদ উপলক্ষে বিএনপির শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা প্রকাশ করে তিনি আলোচনায় আসেন। এতে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়।


সদর উপজেলা বিএনপির নেতারা জানান, ডালিম বিএনপির কেউ নন। এমনকি দলের কোনো অঙ্গসংগঠনের সঙ্গেও তার সম্পর্ক নেই। এ বিষয়ে তারা বিজ্ঞপ্তি দিয়ে তাদের অবস্থান প্রকাশ করেছেন। তারা দাবি করেন, রাজনৈতিক ফায়দা লুটতেই তিনি এখন বিএনপির নাম ব্যবহার করছেন।
এদিকে, ডালিম আটক হওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে একাধিক পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। একটি সূত্র জানিয়েছে, নাশকতা মামলায় অভিযুক্ত না করে অন্য কোনো হালকা ধারায় চালান দেওয়ার চেষ্টা চলছে। এমনকি বিএনপির একটি সুবিধাভোগী পক্ষও তার পক্ষে কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা বলেন, জাহিদুল ইসলাম ডালিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে এবং রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল বলেন, আটককৃত ডালিমকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

コメント 0

コメントがありません

関連記事

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 政治 (せいじ) নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 104 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 政治 (せいじ) গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 60 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 政治 (せいじ) আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 政治 (せいじ) পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 政治 (せいじ) নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 65 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 政治 (せいじ) নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 93 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 政治 (せいじ) পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 68 Views