সেতু-রাস্তার অভাবে সীমাহীন দুর্ভোগে শ্রীবরদীর হারিয়াকোনা গ্রামবাসী

স্বাধীনতার ৫৪ বছর পরও উন্নয়ন বঞ্চিত ভারত সীমান্তঘেঁষা জনপদ
Eidok-এ শেয়ার
সেতু-রাস্তার অভাবে সীমাহীন দুর্ভোগে শ্রীবরদীর হারিয়াকোনা গ্রামবাসী
ছবি: সংগৃহীত

 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগাবড়ুনা ইউনিয়নের সীমান্তঘেঁষা হারিয়াকোনা গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হলেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানকার জনজীবনে। স্বাধীনতার ৫৪ বছর পরও নেই কোনো পাকা রাস্তা বা সেতু। প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে কাঠ-বাঁশের ভাঙাচোরা সাঁকো দিয়ে।

উপজেলা সদর থেকে প্রায় ১৯ কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে এই পাহাড়ি গ্রামে পৌঁছাতে হয়। বাবেলাকোনা থেকে হারিয়াকোনায় যেতে দুইটি নদী পার হতে হয়, অথচ নেই কোনো পাকা সেতু। বর্ষাকালে সাঁকো ভেঙে গেলে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে পড়ে।

গ্রামে প্রচুর শাকসবজি চাষ হয়। কৃষকরা বরবটি, করলা, বেগুন, লাউসহ নানা সবজি উৎপাদন করেন। কিন্তু রাস্তা ও সেতুর অভাবে সময়মতো বাজারে নিতে পারেন না। ফলে ন্যায্যমূল্য পান না, অনেক সময় সবজি পচে যায়।

স্থানীয় আদিবাসী নারী গ্রিটিস মারাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বোনজামাই অসুস্থ হয়ে পড়লে রাস্তা না থাকায় হাসপাতালে নিতে পারিনি। পথে মারা যান।”
গৃহবধূ দীনা রানী চিরান জানান, “বৃষ্টিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে শিশুদের স্কুলে পাঠানো যায় না। গর্ভবতী নারীদেরও বাঁশের মাচায় করে বহন করতে হয় হাসপাতালে।”

স্থানীয় বাসিন্দা ফুনেস মারাক বলেন, “বহুবার বলেছি জনপ্রতিনিধিদের, সবাই শুধু আশ্বাস দেন, কিন্তু কাজ কেউ করেন না।”
বাবেলাকোনা গ্রামের খোকন মারাক জানান, “পাইকাররা আসেন ঠিকই, কিন্তু রাস্তার অজুহাতে কম দামে সবজি কিনে নিয়ে যান। এতে কৃষকদের প্রতিদিন ক্ষতির মুখে পড়তে হয়।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন, “হারিয়াকোনা গ্রাম অবহেলিত, আমরা জানি। দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, যেন গ্রামটি উন্নয়নের আওতায় আসে।”


 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 8 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 42 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 47 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 56 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 86 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 ভিউ শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা জেলার খবর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 ভিউ