চট্টগ্রাম

কুতুবদিয়ার তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার

।। নিজস্ব প্রতিবেদক।।
কুতুবদিয়া (কক্সবাজার), ২২ জুন ২০২৫ঃ
Eidok-এ শেয়ার
কুতুবদিয়ার তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানা এলাকা থেকে তারেক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

রবিবার (২২ জুন) কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোঃ আনিছুল ইসলাম তুষার @ মইন্না @ বাবু (২৩) কে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ৯নং ওয়ার্ডের উত্তর ধূরুং ইউনিয়নের কুইল্যার পাড়ার বাসিন্দা। পিতার নাম নুরুল ইসলাম @ নুর ছালাম, মাতার নাম রাশেদা বেগম।

আসামির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং-০২, তারিখ-০৭/০৬/২০২৪ইং, জিআর নং-৫৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক মামলা দায়ের রয়েছে।

পুলিশ জানায়, আসামিকে দীর্ঘদিন ধরে খুঁজে বের করার চেষ্টা চলছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য অপরাধ নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 9 ভিউ লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ অপরাধ লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 45 ভিউ যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ অপরাধ যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 75 ভিউ আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার অপরাধ আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 89 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক অপরাধ ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 ভিউ মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা অপরাধ মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 424 ভিউ নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক অপরাধ নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 ভিউ