ধনাইদে কিশোর গ্যাং লিডার ফয়সালের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের

ধনাইদে কিশোর গ্যাং লিডার ফয়সালের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের..
مشاركة على Eidok
ধনাইদে কিশোর গ্যাং লিডার ফয়সালের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের
الصورة: مجمّعة

নাজমুল:আশুলিয়া, ঢাকা | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার ধনাইদ এলাকায় কিশোর গ্যাং লিডার মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই গ্যাং সদস্যদের লাগাতার অপরাধমূলক কর্মকাণ্ডে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ ও গার্মেন্টস শ্রমিকরা।

 

স্থানীয়দের অভিযোগ, ধনাইদের বাসিন্দা ফয়সাল (পিতা: মোঃ শামা মৃধা) কিশোরদের সংগঠিত করে একটি গ্যাং গড়ে তুলেছে। এ গ্যাং নিয়মিত মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাই, নারী নিপীড়নসহ নানা অপরাধে লিপ্ত। অভিযোগ রয়েছে, এলাকায় বিচার চাইলেও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বারবার ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়। যারা প্রতিবাদ করে, তারাই পরবর্তীতে হয়রানির শিকার হন।

 

বিশেষ করে সন্ধ্যার পর নারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমজীবী নারীদের টার্গেট করে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে।

 

এলাকাবাসীর একটাই দাবি—

“এই কিশোর গ্যাং চক্রকে অবিলম্বে ভেঙে দিয়ে ফয়সালসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযোগ করেছেন যে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

 “এটি কোনো ‘ভুল পথের কিশোর’ নয়, বরং সুপরিকল্পিত অপরাধচক্র। আজ যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, আগামীকাল আরও বড় বিপর্যয় ডেকে আনবে,” — বলছেন একজন স্থানীয় মুরুব্বী।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য جريمة নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 6 Views লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ جريمة লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 43 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ جريمة যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 75 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার جريمة আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 89 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক جريمة ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা جريمة মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 423 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক جريمة নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views