মেহেরপুর গলায় অস্ত্র ঠেকিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ | আই নিউজ বিডি

মেহেরপুর

মেহেরপুর গলায় অস্ত্র ঠেকিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ 

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে
Eidok-এ শেয়ার
মেহেরপুর গলায় অস্ত্র ঠেকিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ 
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম শাকিল আহমেদ। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা গ্রামের মাঠে কাজ করছিল। সোমবার সকাল দশটার দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় শিশুটি। পথিমধ্যে চাঁদপুর গ্রামের শাকিল শিশুটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়। পরে অভিযুক্ত শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে মেয়েটি বাবাকে গিয়ে এ বিষয়টি জানায়। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। বিকেলে স্থানীয়রা শাকিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। একই সঙ্গে ওই শিশুটিকে স্বজনরা হাসপাতালে ভর্তি করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। এছাড়াও শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে। 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 1 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views