মেহেরপুর গলায় অস্ত্র ঠেকিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ | আই নিউজ বিডি

মেহেরপুর

মেহেরপুর গলায় অস্ত্র ঠেকিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ 

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে
Eidok-এ শেয়ার
মেহেরপুর গলায় অস্ত্র ঠেকিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ 
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম শাকিল আহমেদ। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা গ্রামের মাঠে কাজ করছিল। সোমবার সকাল দশটার দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় শিশুটি। পথিমধ্যে চাঁদপুর গ্রামের শাকিল শিশুটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়। পরে অভিযুক্ত শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে মেয়েটি বাবাকে গিয়ে এ বিষয়টি জানায়। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। বিকেলে স্থানীয়রা শাকিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। একই সঙ্গে ওই শিশুটিকে স্বজনরা হাসপাতালে ভর্তি করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। এছাড়াও শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে। 

注释 0

没有找到评论

相关文章

প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 6 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 36 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 区域新闻 সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 50 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 区域新闻 মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views