গুলি এবং ছুরিকাঘাতে জখম গোবিপ্রবির ১ম বর্ষের শিক্ষার্থী। | আই নিউজ বিডি

গুলি এবং ছুরিকাঘাতে জখম গোবিপ্রবির ১ম বর্ষের শিক্ষার্থী

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম সাজিদ হাসান। রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হ..
Eidok-এ শেয়ার
গুলি এবং ছুরিকাঘাতে জখম গোবিপ্রবির ১ম বর্ষের শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

একই সময়ে ময়লাপোতা সোনাডাঙ্গা স্কুলের বিপরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন নয়ন শেখ (২২) নামের এক যুবক।

বর্তমানে আহত দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আহত এসএম সাজিদ হাসান নগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড়ের বাসিন্দা এস এম জাহিদ আলীর ছেলে এবং আহত নয়ন লবচরা থানাধীন হরিণটানা কাঁচাবাজার সংলগ্ন মকবুল শেখ মিঠুনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিক্সাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাকে বহনকারী রিক্সাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র জাহিদ হাসান বিষয়টি আঁচ করতে পেরে রিক্সা থেকে নেমে আত্মরক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু’জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদের বাম কোমরে এবং অপরটি ডান পায়ের হাঁটুর উপরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন তিনি।

অপরদিকে খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকার সোনাডাঙ্গা স্কুলের সামনে নয়ন শেখকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে তার সমগ্র শরীরের পেছনে জখম করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে কেউ কোন কথা বলতে রাজি হননি। তবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। অপরাধী হেই হোক না কেন তারা আইনের উর্ধ্বে নয়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 52 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 60 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 55 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 131 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 61 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 76 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 84 ভিউ