যশোরে বিদেশ ফেরত এক যুবককে গলাকেটে হত্যা | আই নিউজ বিডি

যশোর

যশোরে বিদেশ ফেরত এক যুবককে গলাকেটে হত্যা

আজ ১৫ জুন সকালে যশোরের অভয়নগরে নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে বিদেশ ফেরত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।..
Share on Eidok
যশোরে বিদেশ ফেরত এক যুবককে গলাকেটে হত্যা
Photo: collected

আজ ১৫ জুন সকালে যশোরের অভয়নগরে নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে বিদেশ ফেরত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান শেখ অভয়নগর উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফেরেন । ২ মাস আগে বিয়ে করেন তিনি। শনিবার প্রতিদিনের মত বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার হদিস পায়নি। আজ ভোরে স্থানীয়রা মাছের ঘেরে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, পূর্ব শত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

Comments 0

No comments found

Related News Articles

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত District News পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? District News ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District News দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District News চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District News নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District News নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District News লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views