১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম মিন্টুকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা
ছবি: সংগৃহীত

শনিবার (১৪ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সাক্ষরিত মাদারগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটি এনসিপির কেন্দ্রীয় ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়। সেখানেই এনসিপির পদে মাজহারুলের নাম রয়েছে। 


জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগের নেতা মাজহারুল ইসলাম মিন্টু ২০২৪ সালের ২২ নভেম্বর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হন। এর প্রায় তিনমাস পর গত ১৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম আহ্বায়ক বনে যান। এর প্রায় চার মাস পর শনিবার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী হন।

চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর রহমান মুঠোফোনে জানান, মাজহারুল ইসলাম মিন্টু তার কমিটির সহসভাপতি। তিনি পদত্যাগ করেননি।


উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান বলেন, মাজহারুল ইসলাম মিন্টু উপজেলা গণঅধিকার পরিষদের এক নাম্বার কার্যনির্বাহী সদস্য ছিলেন। তবে তার পছন্দমত পদ না পাওয়ায় মৌখিকভাবে পদত্যাগ করেছেন। 

জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক রুবেল আহমেদ বলেন, এনসিপির কমিটিতে মাজহারুল ইসলাম মিন্টুর নাম তিনি ফেসবুকে দেখেছেন। মিন্টু জিসাস থেকে পদত্যাগ করেননি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম-আহ্বায়ক হিফজুর রহমান বকুল বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার সবারই আছে। তিনি যেহেতু বিএনপির সংগঠনে ছিলেন, এখন তার মনে হয়েছে এনসিপির সঙ্গে গণঅভ্যুত্থনারে স্পিরিটের কাজ করা উচিত। ওই প্রেক্ষাপটেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। 

যুবলীগের কমিটিতে ছিলেন না দাবি করে মাজহারুল ইসলাম মিন্টু ইত্তেফাককে বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপিতে কে বা কারা তার নাম দিয়েছে তা জানেন না। তবে বর্তমানে তিনি জিসাসের সঙ্গে যুক্ত আছেন বলে স্বীকার করেছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজনগরের নির্বাচনী রাজনীতিতে সম্প্রীতির নজির: একই মঞ্চে দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি রাজনীতি রাজনগরের নির্বাচনী রাজনীতিতে সম্প্রীতির নজির: একই মঞ্চে দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি 6 ভিউ শ্যামনগরে গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তাপ, দুই নেতাকে পুলিশে দিল জনতা রাজনীতি শ্যামনগরে গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তাপ, দুই নেতাকে পুলিশে দিল জনতা 68 ভিউ পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, কোথায় যাচ্ছে দেশ? রাজনীতি পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, কোথায় যাচ্ছে দেশ? 77 ভিউ আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক রাজনীতি আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক 54 ভিউ মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী রাজনীতি মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী 73 ভিউ অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাজনীতি অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 97 ভিউ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া রাজনীতি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 70 ভিউ